বরাবরের মতো ২০২৬ সালের রমজানেও বৈশাখী টিভি প্রচার করবে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘রহমত’। আজ থেকে প্রতিদিন বিকাল ৬.২০ মিনিটে নাটকটি সম্প্রচারিত হবে।
নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন, পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ, এবং লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকের সার্বিক তত্ত্বাবধান করছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। নাটকের সংগীত পরিচালনা করেছেন নসরুল হক রনি ও রিফাত বিন কাউসার, চিত্রগ্রহণ করেছেন কবিরুল ইসলাম ইমরান ও আবু তাহের, এবং সম্পাদনা করেছেন দীপঙ্কর চৌধুরী।
পরিচালক মামুন আব্দুল্লাহ জানান, নাটকের মূল লক্ষ্য হলো রমজানে কোরআন-হাদিসের আলোকে মানুষকে সচেতন করা, অন্যায় থেকে বিরত রাখা এবং কল্যাণকর কাজে উৎসাহিত করা।
গল্প সংক্ষেপ:
নাটকের গল্পের কেন্দ্রবিন্দু মফস্বল শহরের গ্রাম সুন্দরগঞ্জ। এখানে পরিবারের সঙ্গে বসবাস করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলী মাস্টার, যিনি তিন সন্তানের সঙ্গে রমজান মাসে বাড়ির রুটিন ও অতিথি তালিকায় পরিবর্তন আনে। প্রতিদিন সেহরি ও ইফতারে অতিথি আসার মাধ্যমে গল্পে বিভিন্ন ঘটনা-অঘটন উঠে আসে।
নাটকে অভিনয় করেছেন আব্দুল্লাহ্ রানা, মৌ শিখা, এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার, আলিফ চৌধুরী, ডিম্পল আহমেদ, নিপুন আহমেদ, অধরা নিহারিকা, সিদ্দিক মাস্টার, মনিরুজ্জামান মনি, হাসিমুন, শিশুশিল্পী রেহনুমা আরিবা, মাসুদ হারুন, আলমাস, ইমরান হোসেন হাসো, লেলিন মৃধা, সাভা তাবাসসুম, শৈশব আমিরী, শাহজাহান শোভন ও হাবিবুর রহমান।